• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Headline
৫৬ হাজার বর্গমাইলের মানবিক অতন্দ্র প্রহরী হওয়ার সংকল্প: ‘নির্ভয়া বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা ভোটাধিকার নিশ্চিত করতে কুবি শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস চালুর দাবি চিলমারীর চায়ের দোকানে নির্বাচনি আমেজ, জমছে আলোচনা–সমালোচনা প্রকাশিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার বিএনপি থেকে ইসলামী আন্দোলনে যোগদান, কুড়িগ্রাম–১ এ বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ নদীর বুকে আশার আলো: হলোখানা ইউনিয়নে নদী তীরবর্তী মানুষের সেবায় আধুনিক সোলার নৌকা চালু। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের আগমন ঘিরে মানুষের ঢল কুড়িগ্রামে ১০ম গ্রেড দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ গণভোট বিষয়ক আলোচনা সভায় পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের সক্রিয় অংশগ্রহণ নাগেশ্বরীতে বিরল ঘটনায় জন্ম নিলো কোমর থেকে যুক্ত যমজ শিশু

ভোটাধিকার নিশ্চিত করতে কুবি শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস চালুর দাবি

কুবি প্রতিনিধি / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত ও নিরাপদ যাতায়াতের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় থেকে বিভাগীয় শহরগুলোতে বাস দেওয়ার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) কুবি জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এ সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়।

এতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বড় অংশ দেশের বিভিন্ন জেলা থেকে আসা ভোটার। নিজ নিজ এলাকায় গিয়ে ভোট দিতে আগ্রহী হলেও বর্তমানে যাতায়াত ব্যয় বৃদ্ধি ও নিরাপত্তাজনিত কারণে অনেক শিক্ষার্থী অনিশ্চয়তার মুখে পড়ছেন। এতে করে একটি বড় অংশের ভোটাধিকার প্রয়োগ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য কোনোভাবেই কাম্য নয়।

এতে আরও বলা হয়, শিক্ষার্থীদের নাগরিক দায়িত্ব পালনে সহায়তা এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে নির্বাচনের আগেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিভাগীয় শহরে বিশেষ বাস সেবার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category