• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Headline
৫৬ হাজার বর্গমাইলের মানবিক অতন্দ্র প্রহরী হওয়ার সংকল্প: ‘নির্ভয়া বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা ভোটাধিকার নিশ্চিত করতে কুবি শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস চালুর দাবি চিলমারীর চায়ের দোকানে নির্বাচনি আমেজ, জমছে আলোচনা–সমালোচনা প্রকাশিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার বিএনপি থেকে ইসলামী আন্দোলনে যোগদান, কুড়িগ্রাম–১ এ বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ নদীর বুকে আশার আলো: হলোখানা ইউনিয়নে নদী তীরবর্তী মানুষের সেবায় আধুনিক সোলার নৌকা চালু। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের আগমন ঘিরে মানুষের ঢল কুড়িগ্রামে ১০ম গ্রেড দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ গণভোট বিষয়ক আলোচনা সভায় পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের সক্রিয় অংশগ্রহণ নাগেশ্বরীতে বিরল ঘটনায় জন্ম নিলো কোমর থেকে যুক্ত যমজ শিশু

বিএনপি থেকে ইসলামী আন্দোলনে যোগদান, কুড়িগ্রাম–১ এ বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ

মোঃ ফরহাদ হোসেন - উপজেলা (নাগেশ্বরী) প্রতিনিধি / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

কুড়িগ্রাম–১ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে। বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন এক ঝাঁক তরুণ নেতা-কর্মী। ইসলামী রাজনীতির আদর্শ, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা এবং সৎ নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
সোমবার বিকেলে এক সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন আয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম–১ আসনের হাতপাখা মার্কার প্রার্থী জনাব মোঃ হারিসুল বারি রনি-র হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলনে যোগদান করেন তারা। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে নতুন প্রত্যাশা ও পরিবর্তনের আশাবাদ লক্ষ্য করা যায়।
যোগদানকারী তরুণদের নেতৃত্ব দেন মোঃ শাহাজাহান আলী। তিনি মরহুম শাকের আলীর পুত্র এবং বল্লভপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর সঙ্গে এলাকার আরও বেশ কয়েকজন তরুণ ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন।
নবাগত তরুণরা জানান, দীর্ঘদিন ধরে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তারা হতাশ ছিলেন। আদর্শিক রাজনীতি, ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশই তাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম বলে তারা মনে করেন।
এ সময় হাতপাখা মার্কার প্রার্থী মোঃ হারিসুল বারি রনি বলেন,
“তরুণরাই জাতির সবচেয়ে বড় শক্তি। আজ যারা ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন, তারা কেবল একটি রাজনৈতিক দলে আসেননি—তারা একটি আদর্শ, একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের সংগ্রামে যুক্ত হয়েছেন। ইনশাআল্লাহ, হাতপাখা মার্কা কুড়িগ্রাম–১ আসনের মানুষের মুক্তির প্রতীক হয়ে উঠবে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণদের এই যোগদান কুড়িগ্রাম–১ আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category