• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Headline
৫৬ হাজার বর্গমাইলের মানবিক অতন্দ্র প্রহরী হওয়ার সংকল্প: ‘নির্ভয়া বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা ভোটাধিকার নিশ্চিত করতে কুবি শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস চালুর দাবি চিলমারীর চায়ের দোকানে নির্বাচনি আমেজ, জমছে আলোচনা–সমালোচনা প্রকাশিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার বিএনপি থেকে ইসলামী আন্দোলনে যোগদান, কুড়িগ্রাম–১ এ বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ নদীর বুকে আশার আলো: হলোখানা ইউনিয়নে নদী তীরবর্তী মানুষের সেবায় আধুনিক সোলার নৌকা চালু। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের আগমন ঘিরে মানুষের ঢল কুড়িগ্রামে ১০ম গ্রেড দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ গণভোট বিষয়ক আলোচনা সভায় পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের সক্রিয় অংশগ্রহণ নাগেশ্বরীতে বিরল ঘটনায় জন্ম নিলো কোমর থেকে যুক্ত যমজ শিশু

কুবি উত্তরবঙ্গ ছাত্র পরিষদের নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা

কুবি প্রতিনিধি / ৮২ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক ছাত্র সংগঠন উত্তরবঙ্গ ছাত্র পরিষদের উদ্যোগে নবীন বরণ, প্রবীণ বিদায় ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সংগঠনের নবীন ও প্রবীণ সদস্যদের পাশাপাশি শিক্ষক, আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) সহকারী পরিচালক মো. বাবু হোসেন ও ফারুক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ ছাত্র পরিষদের উপদেষ্টা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মো. হাবিবুর রহমান, প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় চেয়ারম্যান সাদিকুজ্জামান তনু, একই বিভাগের সহকারী অধ্যাপক মোরশেদ রায়হান, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. রাকিব হাসান, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসিনা বেগম এবং বাংলা বিভাগের অধ্যাপক মুকাদ্দিসুল ইসলাম বিদ্যুৎ।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী প্রবীণ সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের দায়িত্বশীলরা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে শৃঙ্খলা, নৈতিকতা ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) সহকারী পরিচালক মো. বাবু হোসেন তাঁর বক্তব্যে বলেন, “বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, সামাজিক দায়বদ্ধতা ও সাংস্কৃতিক চর্চা গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরবঙ্গ ছাত্র পরিষদ শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সহমর্মিতা তৈরিতে প্রশংসনীয় ভূমিকা রাখছে।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও উত্তরবঙ্গ ছাত্র পরিষদের উপদেষ্টা মো. হাবিবুর রহমান বলেন, “নবীন শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ না থেকে মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদের গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয় জীবন একজন শিক্ষার্থীর চিন্তা, মনন ও নেতৃত্ব বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে সহনশীলতা ও সামাজিক দায়বদ্ধতা শেখা জরুরি।”

সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category