পাইকেরছড়া ইউনিয়নের ডিপেরহাট বাজারের বর্তমান সময়ের সবচেয়ে পুরাতন গালা দোকানদার মনদ্দি ভাগিনা। বাজারের অব্যবস্থাপনার কারণে তার ছোট দোকানটি এখন হাটের একেবারে শেষপ্রান্তে পড়ে গেছে। ফলে আগের মতো ক্রেতা আর আসে না।
মনদ্দি ভাগিনা জানান, অনেক দিন ধরেই তার দোকানে তেমন কোনো কাস্টমার আসে না। চা-পানের খরচ উঠতেও কষ্ট হয়। তবুও পেশার প্রতি গভীর ভালোবাসা থেকে প্রতিদিন বিকেল হলেই তিনি নিয়মিত দোকান খুলে বসেন।
স্থানীয়দের মতে, হাটের অব্যবস্থাপনার শিকার হয়ে তিনি আজ অনেকটাই উপেক্ষিত। কাছ থেকে তার কষ্ট কেউ বোঝার চেষ্টা করে না। মনে জমে থাকা অনেক দুঃখ-কষ্ট থাকলেও কারও প্রতি তার কোনো ক্ষোভ বা অভিযোগ নেই।
বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও পরিকল্পিত পুনর্বিন্যাস করা হলে মনদ্দি ভাগিনার মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন—এমনটাই মনে করেন সচেতন মহল।