• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Headline
৫৬ হাজার বর্গমাইলের মানবিক অতন্দ্র প্রহরী হওয়ার সংকল্প: ‘নির্ভয়া বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা ভোটাধিকার নিশ্চিত করতে কুবি শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস চালুর দাবি চিলমারীর চায়ের দোকানে নির্বাচনি আমেজ, জমছে আলোচনা–সমালোচনা প্রকাশিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার বিএনপি থেকে ইসলামী আন্দোলনে যোগদান, কুড়িগ্রাম–১ এ বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ নদীর বুকে আশার আলো: হলোখানা ইউনিয়নে নদী তীরবর্তী মানুষের সেবায় আধুনিক সোলার নৌকা চালু। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের আগমন ঘিরে মানুষের ঢল কুড়িগ্রামে ১০ম গ্রেড দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ গণভোট বিষয়ক আলোচনা সভায় পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের সক্রিয় অংশগ্রহণ নাগেশ্বরীতে বিরল ঘটনায় জন্ম নিলো কোমর থেকে যুক্ত যমজ শিশু

কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলে টানা বৃষ্টির পূর্বাভাস, অন্যত্র ভ্যাপসা গরমের শঙ্কা

মাইদুল ইসলাম মামুন - (বার্তা সম্পাদক) / ৫৫১ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত কুড়িগ্রামসহ রংপুর বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলো পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও দিনাজপুরে প্রতিদিনই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ওয়েদার অ্যালার্ট টিম (BWOT) জানিয়েছে, উত্তরাঞ্চলে এ সময় বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর বিভাগের উত্তরাংশে মোটামুটি ভালো বৃষ্টিপাত হতে পারে এবং কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এতে কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়লেও, নিম্নাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, দেশের দক্ষিণ, মধ্য ও পূর্বাঞ্চলে বৃষ্টির পরিমাণ এই সময়ে তুলনামূলকভাবে কম থাকতে পারে। এর ফলে এসব অঞ্চলে ভ্যাপসা গরমের অনুভূতি বেড়ে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করতে পারে।

আশার খবর হচ্ছে, ১৩ আগস্ট থেকে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে বিক্ষিপ্ত বৃষ্টির প্রবণতা আবারও বাড়তে পারে। তবে দিনের বেলায় গরমের অনুভূতি তখনও অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।

BWOT জানিয়েছে, আবহাওয়ার এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন, কৃষক ও সাধারণ নাগরিকদের সতর্ক থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সূত্র: Bangladesh Weather Observation Team (BWOT)


আপনার মতামত লিখুন :
More News Of This Category