কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে ১১ দলীয় ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের উদ্যোগে শাপলা কলির গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ইউনিয়নের ৩নং হলোখানা ও ৪নং সারডোব ওয়ার্ডে এ গণমিছিল আয়োজন করা হয়।
গণমিছিলে জোটের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। মিছিলটি সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে গিয়ে সমাবেশে পরিণত হয়। এসময় অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি সম্বলিত স্লোগান দেন এবং ঐক্যবদ্ধ আন্দোলন জোরদারের আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তৃণমূলের জনগণকে সঙ্গে নিয়েই শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শেষ পর্যন্ত গণমিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।