আজ
|| ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
মাঠ পর্যায়ে ধান চাষের প্রশিক্ষণে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
প্রকাশের তারিখঃ ২০ জানুয়ারি, ২০২৬
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের লেভেল–১, সেমিস্টার–১-এর শিক্ষার্থীদের এগ্রোনমি বিষয়ে বাস্তবমুখী শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) একটি মাঠ সফর অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় সংলগ্ন হালাবট এলাকায় স্থানীয় কৃষকের জমিতে এই মাঠ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় শিক্ষার্থীদের ধান চাষে ব্যবহৃত আধুনিক ও প্রথাগত কৃষি প্রযুক্তি সম্পর্কে সরাসরি প্রশিক্ষণ প্রদান করা হয়। শিক্ষার্থীরা ধান চাষের বিভিন্ন কলাকৌশল হাতে-কলমে সম্পন্ন করার মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করছে, যাতে তারা দক্ষ কৃষিবিদ হিসেবে গড়ে উঠে দেশের নিরাপদ খাদ্য উৎপাদনে কার্যকর ভূমিকা রাখতে পারে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলাম বলেন,
“এ ধরনের কার্যক্রম পাঠ্যপুস্তকের তাত্ত্বিক জ্ঞান ও বাস্তব প্রয়োগের মধ্যে একটি সেতুবন্ধ তৈরি করে। এটি শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক, উদ্ভাবনী ও দক্ষতাভিত্তিক শিক্ষার প্রাথমিক ভিত্তি গড়ে তুলতে সহায়ক হবে।”
তিনি আরও বলেন,
“মাঠ পর্যায়ের এই অভিজ্ঞতা শিক্ষার্থীদের দক্ষ কৃষিবিদ হিসেবে গড়ে তুলবে। এসব দক্ষ কৃষিবিদ ভবিষ্যতে নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের মাঠভিত্তিক ব্যবহারিক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
Copyright © 2026 Prothom Tv. All rights reserved.