• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
Headline
৫৬ হাজার বর্গমাইলের মানবিক অতন্দ্র প্রহরী হওয়ার সংকল্প: ‘নির্ভয়া বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা ভোটাধিকার নিশ্চিত করতে কুবি শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস চালুর দাবি চিলমারীর চায়ের দোকানে নির্বাচনি আমেজ, জমছে আলোচনা–সমালোচনা প্রকাশিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার বিএনপি থেকে ইসলামী আন্দোলনে যোগদান, কুড়িগ্রাম–১ এ বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ নদীর বুকে আশার আলো: হলোখানা ইউনিয়নে নদী তীরবর্তী মানুষের সেবায় আধুনিক সোলার নৌকা চালু। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের আগমন ঘিরে মানুষের ঢল কুড়িগ্রামে ১০ম গ্রেড দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ গণভোট বিষয়ক আলোচনা সভায় পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের সক্রিয় অংশগ্রহণ নাগেশ্বরীতে বিরল ঘটনায় জন্ম নিলো কোমর থেকে যুক্ত যমজ শিশু

ফুলবাড়ীতে বিপদের বন্ধু সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদন / ৫১ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

তীব্র শীতের মধ্যে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বিপদের বন্ধু। সংগঠনটির উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার দক্ষিণ রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিপদের বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ ও উপদেষ্টারা সরাসরি উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে বিপদের বন্ধু সংগঠনের সভাপতি মোঃ রনি সরকার–এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা হযরত আলী খন্দকার। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল মাহমুদ ও রাশেদুল কবির, সহ-সভাপতি রেদোয়ান আহমেদ, সাধারণ সম্পাদক রোকন সরকার, যুগ্ম সম্পাদক মাসুদ রানা, আদম, আলীমসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল সদস্যরা।

শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শীত মৌসুমে দেশের নিম্নআয়ের ও অসহায় মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে। তাদের এই কষ্ট লাঘবে সমাজের সামর্থ্যবান ও সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, বিপদের বন্ধু সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য আয়োজক সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

এ সময় স্থানীয় সচেতন মহল বিপদের বন্ধু সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এদিকে, এ কর্মসূচির মধ্য দিয়ে রাশেদুল কবির বিপদের বন্ধু সংগঠনের উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত হন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তার যুক্ত হওয়ায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category