• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
Headline
৫৬ হাজার বর্গমাইলের মানবিক অতন্দ্র প্রহরী হওয়ার সংকল্প: ‘নির্ভয়া বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা ভোটাধিকার নিশ্চিত করতে কুবি শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস চালুর দাবি চিলমারীর চায়ের দোকানে নির্বাচনি আমেজ, জমছে আলোচনা–সমালোচনা প্রকাশিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার বিএনপি থেকে ইসলামী আন্দোলনে যোগদান, কুড়িগ্রাম–১ এ বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ নদীর বুকে আশার আলো: হলোখানা ইউনিয়নে নদী তীরবর্তী মানুষের সেবায় আধুনিক সোলার নৌকা চালু। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের আগমন ঘিরে মানুষের ঢল কুড়িগ্রামে ১০ম গ্রেড দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ গণভোট বিষয়ক আলোচনা সভায় পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের সক্রিয় অংশগ্রহণ নাগেশ্বরীতে বিরল ঘটনায় জন্ম নিলো কোমর থেকে যুক্ত যমজ শিশু

ফুলবাড়ীতে পুলিশের অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজাসহ পাঁচ নারী আটক

ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি / ১১১ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
Oplus_131072

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজাসহ পাঁচ নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত নারীরা দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ঘাসরিয়া ও মংলাপাড়া এলাকার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশ মঙ্গলবার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে এবং বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরও বলেন, এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :
More News Of This Category