• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
Headline
৫৬ হাজার বর্গমাইলের মানবিক অতন্দ্র প্রহরী হওয়ার সংকল্প: ‘নির্ভয়া বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা ভোটাধিকার নিশ্চিত করতে কুবি শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস চালুর দাবি চিলমারীর চায়ের দোকানে নির্বাচনি আমেজ, জমছে আলোচনা–সমালোচনা প্রকাশিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার বিএনপি থেকে ইসলামী আন্দোলনে যোগদান, কুড়িগ্রাম–১ এ বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ নদীর বুকে আশার আলো: হলোখানা ইউনিয়নে নদী তীরবর্তী মানুষের সেবায় আধুনিক সোলার নৌকা চালু। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের আগমন ঘিরে মানুষের ঢল কুড়িগ্রামে ১০ম গ্রেড দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ গণভোট বিষয়ক আলোচনা সভায় পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের সক্রিয় অংশগ্রহণ নাগেশ্বরীতে বিরল ঘটনায় জন্ম নিলো কোমর থেকে যুক্ত যমজ শিশু

কুড়িগ্রামে শীতার্তদের মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কম্বল বিতরণ

কুড়িগ্রাম - জেলা প্রতিনিধি / ৫৫ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
Oplus_131072

তীব্র শীতের মধ্যে কুড়িগ্রামে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে জেলার বিজি মোড়, রেলওয়ে স্টেশন, কুড়িগ্রাম জেলা কারাগারসহ বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ১১টায় কঠোর শীত ও কনকনে বাতাস উপেক্ষা করে পথচারী ও আশ্রয়হীন মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক লোকমান হোসেন লিমন, সদস্য সচিব খন্দকার আল ইমরান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, মুখ্য সংগঠক মো. সাকিব মিয়া ও সংগঠনের অন্যান্য সদস্যরা।
কম্বল বিতরণকালে আহ্বায়ক লোকমান হোসেন লিমন বলেন,
“কুড়িগ্রামে কয়েকদিন ধরে প্রচণ্ড শীত পড়ছে। রাতের বেলায় সবচেয়ে বেশি কষ্টে থাকে পথচারী ও আশ্রয়হীন মানুষগুলো। তাদের কষ্ট পুরোপুরি লাঘব করা সম্ভব না হলেও সামান্য উষ্ণতা দেওয়ার দায়বদ্ধতা আমাদের রয়েছে। সেই মানবিক দায় থেকেই আজকের এই উদ্যোগ।”
তিনি আরও বলেন,
“জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের প্রতি আমাদের যেমন দায়বদ্ধতা রয়েছে, তেমনি সমাজের অবহেলিত ও বিপন্ন মানুষের পাশেও আমাদের দাঁড়াতে হবে। মানবিক কাজ কোনো মৌসুমি উদ্যোগ নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব।”
এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। অনেকেই সংগঠনের মানবিক ভূমিকার প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা জানায়, আগামী দিনগুলোতেও জেলার বিভিন্ন এলাকায় অসহায় ও শীতার্ত মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category