• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
Headline
৫৬ হাজার বর্গমাইলের মানবিক অতন্দ্র প্রহরী হওয়ার সংকল্প: ‘নির্ভয়া বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা ভোটাধিকার নিশ্চিত করতে কুবি শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস চালুর দাবি চিলমারীর চায়ের দোকানে নির্বাচনি আমেজ, জমছে আলোচনা–সমালোচনা প্রকাশিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার বিএনপি থেকে ইসলামী আন্দোলনে যোগদান, কুড়িগ্রাম–১ এ বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ নদীর বুকে আশার আলো: হলোখানা ইউনিয়নে নদী তীরবর্তী মানুষের সেবায় আধুনিক সোলার নৌকা চালু। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের আগমন ঘিরে মানুষের ঢল কুড়িগ্রামে ১০ম গ্রেড দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ গণভোট বিষয়ক আলোচনা সভায় পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের সক্রিয় অংশগ্রহণ নাগেশ্বরীতে বিরল ঘটনায় জন্ম নিলো কোমর থেকে যুক্ত যমজ শিশু

ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুড়িগ্রাম জেলা টিমের মহৎ উদ্যোগ

ডেক্স রিপোর্ট / ১৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

২১ আগস্ট, কুড়িগ্রাম:
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় এক সংগ্রামী মায়ের জীবনে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন জাগিয়ে তুলেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) কুড়িগ্রাম জেলা টিম।

স্বামীহারা এই নারী অন্যের বাসায় কাজ করে সংসার চালান। দুই বছর বয়সেই তার ছেলে বাবাকে হারিয়েছে, বর্তমানে সে ৭ বছরের শিশু। অন্যদিকে, অর্থের অভাবে তিনি তার মেয়েকে কম বয়সেই বিয়ে দিতে বাধ্য হয়েছেন। বসতবাড়ির জায়গাটুকুও তার নিজের নয়।

এই কঠিন বাস্তবতা ভিবিডি কুড়িগ্রাম জেলা টিমকে গভীরভাবে নাড়া দেয় এবং তাদের দায়িত্ববোধ থেকে তারা পাশে দাঁড়ায় সেই মায়ের। স্বাবলম্বী প্রজেক্টের ৫ম পর্বে, ভিবিডি কুড়িগ্রাম জেলা টিমের আয়োজনে এবং চিলমারী উপজেলা টিমের সহযোগিতায় ওই মাকে একটি ছাগল প্রদান করা হয় সহায়তা হিসেবে।

এ সময় উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুড়িগ্রাম জেলার জেনারেল সেক্রেটারি মোঃ সবুজ মিয়া ও ট্রেজারার মোঃ আতিকুর রহমান আতিকসহ কুড়িগ্রাম জেলা ও চিলমারী উপজেলা টিমের ভলান্টিয়াররা।

দায়িত্ব প্রাপ্তরা জানান,

> “দায়িত্ব শুধু আমাদের একার নয়। আমরা আমাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছি। আমরা চাই, সকল স্বেচ্ছাসেবী সংগঠন যেন এ ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়ায়।”

তারা আরও জানান, শিশুটির পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ থাকলেও অর্থের অভাবে সে পড়তে পারছে না। যদি কোনো ব্যক্তি বা সংগঠন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তবে শিশুটি তার স্বপ্ন পূরণ করতে পারবে। আর যদি কেউ না এগিয়ে আসে, তাহলে ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শিশুটির সকল পড়াশোনার খরচ বহনের চেষ্টা করবে।

সহযোগী ভলান্টিয়াররা বলেন,

> “এমন একটি মহৎ কাজে সহযোদ্ধা হতে পেরে আমরা গর্বিত।”

এলাকাবাসীও ভিবিডি কুড়িগ্রাম জেলা টিমের এই উদ্যোগের প্রশংসা করে জানায়,

> “এ ধরনের মানবিক কাজের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category