• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
Headline
৫৬ হাজার বর্গমাইলের মানবিক অতন্দ্র প্রহরী হওয়ার সংকল্প: ‘নির্ভয়া বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা ভোটাধিকার নিশ্চিত করতে কুবি শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস চালুর দাবি চিলমারীর চায়ের দোকানে নির্বাচনি আমেজ, জমছে আলোচনা–সমালোচনা প্রকাশিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার বিএনপি থেকে ইসলামী আন্দোলনে যোগদান, কুড়িগ্রাম–১ এ বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ নদীর বুকে আশার আলো: হলোখানা ইউনিয়নে নদী তীরবর্তী মানুষের সেবায় আধুনিক সোলার নৌকা চালু। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের আগমন ঘিরে মানুষের ঢল কুড়িগ্রামে ১০ম গ্রেড দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ গণভোট বিষয়ক আলোচনা সভায় পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের সক্রিয় অংশগ্রহণ নাগেশ্বরীতে বিরল ঘটনায় জন্ম নিলো কোমর থেকে যুক্ত যমজ শিশু

ফুলবাড়ি–কাঁঠালবাড়ি সড়কে সেতু নির্মাণের দাবি

মোঃ আপেল মিয়া - কুড়িগ্রাম জেলা প্রতিনিধি / ৩৪৯ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি টু কাঁঠালবাড়ি রোডের বাংটুর ঘাটে স্থায়ী সেতু নির্মাণের দাবিতে স্থানীয় জনগণের পক্ষ থেকে জোরালো আহ্বান জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ যোগাযোগ সমস্যায় ভুগছেন। নৌকায় পারাপার বা দীর্ঘ ঘুরপথ ব্যবহার করতে গিয়ে প্রতিদিনই সময়, অর্থ ও পরিশ্রম নষ্ট হচ্ছে। বর্ষা বা খারাপ আবহাওয়ায় চলাচল প্রায় অচল হয়ে পড়ে।

স্থানীয়রা জানান, সেতু না থাকায় যে সমস্যাগুলো চলমান—
➤ বর্ষাকাল বা বন্যার সময় যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
➤ জরুরি নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়—আগুন লাগা, চুরি বা বড় দুর্ঘটনায় পুলিশ বা দমকল সময়মতো পৌঁছাতে পারে না।
➤ গর্ভবতী ও শিশু রোগীর জীবনঝুঁকি থাকে—প্রসবকালীন বা শিশুর অসুস্থতায় দ্রুত হাসপাতালে পৌঁছানো সম্ভব হয় না।
➤ দুর্যোগকালে ত্রাণ পৌঁছাতে দেরি হয়—বন্যা, ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগে সাহায্য বিলম্বিত হয়।
➤ অসুস্থ রোগী হাসপাতালে পৌঁছাতে দেরি হয়, যা অনেক সময় প্রাণহানির কারণ হয়।
➤ শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস ও পরীক্ষা দিতে পারে না, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া কঠিন হয়ে পড়ে।
➤ যোগাযোগ সমস্যার কারণে অনেক বিয়ের আয়োজন বাতিল বা দীর্ঘদিন পিছিয়ে যায়।
➤ কৃষিপণ্য, মাছসহ অন্যান্য দ্রব্য বাজারে নিতে অতিরিক্ত খরচ ও সময় লাগে।
➤ সর্বোপরি এলাকার সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কুড়িগ্রাম জেলার সংগঠক আপেল মাহমুদ আরিফ বলেন, “এই সেতু শুধু ইট-পাথরের কাঠামো নয়, এটি হবে মানুষের স্বপ্ন, নিরাপত্তা, উন্নয়ন ও জীবনের সাথে জড়িত আশার প্রতীক।” তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সেতু নির্মাণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category